শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নড়াইল জেলা পরিষদের ৩৮কোটি সাড়ে ১১ লাখ টাকার বাজেট ঘোষণা

নড়াইল প্রতিনিধি

প্রকাশ : ২৭ জুন ২০২৬, ৫:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

নড়াইল জেলা পরিষদের ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৮ কোটি ১১ লাখ ৫৫ হাজার ৬৭৫ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

শনিবার (২৭ জুন) দুপুরে নড়াইল জেলা পরিষদ সম্মেলন কক্ষে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে এ বাজেট ঘোষণা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান।

জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেকের সভাপতিত্বে এ সময় নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম, নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু, নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টি.এম. রাহসিন কবির, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী সরদার ইকরামুল কবীর, অতিরিক্ত পুলিশ সুপার মো: রকিবুল হাসান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলম, নড়াইল বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারন সম্পাদক মো. আলী হাসান, নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি সুলতান  মাহমুদ, সাধারন সম্পাদক এমএম মাহবুবুর রশিদ লাবলু, জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারিগণ, শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ  বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকা ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বাজেট ঘোষণায় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আছাদুজ্জামান বলেন, ২০২৬-২৭ অর্থবছরে নড়াইল জেলা পরিষদের জন্য মোট ৩৮ কোটি ১১ লাখ ৫৫ হাজার ৬৭৫ টাকার বাজেট ধরা হয়েছে। এই টাকার মধ্যে রাজস্ব খাত থেকে আয়সহ সরকারের কাছ থেকে অনুদান পাওয়ার আশা করা হচ্ছে।

উল্লেখ্য,এবারই প্রথম প্রকাশ্যে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকদের উপস্থিতিতে নড়াইল জেলা পরিষদের বাজেট ঘোষণা করা হলো।

আরও পড়ুন

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের তীব্র সমালোচনা জামায়াতের এমপির

প্রধান নির্বাহী কর্মকর্তা আরও বলেন,বলেন, নড়াইল জেলা পরিষদকে স্বনির্ভর করে গড়ে তোলার চেষ্টা চালানো হচ্ছে। জেলার বিভিন্ন স্থানে বেদখল হয়ে থাকা জেলা পরিষদের জমি উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। 

এছাড়া বেদখলে থাকা জেলা পরিষদের জমি উদ্ধার, পুকুর খননসহ নড়াইল সদর, লোহাগড়া, কালিয়া ও বড়দিয়ায় মার্কেট নির্মাণের চেষ্টা করা হচ্ছে। এখান থেকে আয় বাড়ানোর জন্য এগুলোর ব্যবস্থাপনা আধুনিক করার চেষ্টা চালানো হচ্ছে। ভবিষ্যতে যাতে জেলা পরিষদ তার নিয়মিত কাজ সুন্দরভাবে সম্পন্ন করতে পারে সে ব্যাপারে জোর দেওয়া হচ্ছে।

ভোরের আকাশ/ র.ই
 

বাজেট ঘোষণামো. আলী হাসান

শেয়ার করুন: