শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

লালমনিরহাট সীমান্তে বিজিবি’র উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

‎​লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ৭:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

‎​লালমনিরহাট সীমান্ত এলাকার কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১৫ বিজিবি)। 

বর্ডার গার্ড বাংলাদেশের নিয়মিত জনকল্যাণমূলক কাজের অংশ হিসেবে এই সহায়তা প্রদান করা হয়।

‎‎​রোববার (২৬ এপ্রিল) সকালে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর উদ্যোগে মোগলহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০০ জন শিক্ষার্থীর হাতে খাতা, কলম ও পেন্সিলসহ বিভিন্ন প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

‎‎​শিক্ষা সামগ্রী বিতরণকালে ১৫ বিজিবি’র কমান্ডিং অফিসার লেফট্যানেন্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিজিবি সব সময় সামাজিক ও মানবিক কাজে অঙ্গীকারবদ্ধ। সীমান্ত এলাকার পিছিয়ে পড়া শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

‎‎​তিনি আরও জানান, সীমান্ত এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং শিক্ষার প্রসারে বিজিবি’র এ ধরনের জনকল্যাণমূলক ও সহযোগিতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

‎উপকরণ হাতে পেয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা বিজিবি’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয় সুধীজন মনে করছেন, বিজিবি’র এ ধরণের উদ্যোগ সীমান্ত এলাকার শিশুদের ঝরে পড়া রোধ করতে এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে কার্যকর ভূমিকা রাখবে।

‎‎​অনুষ্ঠানে বিজিবি’র অন্যান্য কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/ র.ই

‎

শিক্ষা সামগ্রী বিতরণলেফট্যানেন্ট কর্নেল মেহেদী ইমাম

শেয়ার করুন: