পাবনায় বিদেশি রিভলবার ও ১২ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার চার

পাবনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক দুটি বিশেষ অভিযানে চারটি ওয়ান শুটারগান, একটি বিদেশি রিভলবার ও ১২ গুলিসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয়ে প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে এই তথ্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান।
তিনি বলেন, পৃথক দুটি অভিযানে গত বুধবার রাতে সদর থানার হেমায়েতপুর ইউনিয়নের চরঘোষপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের দেওয়া তথ্য মতে সকালে দিকে আমিনপুর থানার ঢালারচর ইউনিয়নের রামনারায়ণপুর ও সুজানগর থানার নাজিরগঞ্জ বাজার এলাকায় দ্বিতীয় অভিযান পরিচালনা করে তাদের আটক অস্ত্রসহ আটক করে। তারা সবাই অস্ত্র ব্যবসায়ী।
গ্রেপ্তারকৃতরা হলেন- হেমায়েতপুরের চরগোশপুর এলাকার আনসার শেখের ছেলে আলাল শেখ (৫২), আমিনপুর থানার রানীনগর ভাটিকয়া এলাকার হাসেম কাজীর ছেলে জনি কাজী (২৮),ঢালার চর রাম নারায়ণপুর এলাকার মৃত.ঝড়ু মন্ডলের ছেলে জলিল মন্ডল (২৮) এবং মিরপুর এলাকার জসিম মন্ডেল ছেলে বাবলু মন্ডল।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক অস্ত্র মামলা রয়েছে। তারা অস্ত্র কেনা বেচা সাথে জড়িত বলে জানায় পুলিশ।
ভোরের আকাশ/আ.র