কাপাসিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ পালিত

কাপাসিয়া (গাজীপুর) দিন ব্যাপী ‘বাংলা নববর্ষ-১৪৩৩’ উদযাপিত হয়েছে। সকালে জাতীয় সংগীত-এর মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করেন কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা: তামান্না তাসনীম। ‘এসো হে বৈশাখ’ র্যালি নিয়ে কাপাসিয়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ পূর্বক উপজেলায় গিয়ে শেষ হয়। র্যালিতে জাতীয়তাবাদী দল বিএনপি'র অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
র্যালিতে অংশগ্রহণ করে কাপাসিয়া সরকারি পাইলের উচ্চ বিদ্যালয়, কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজসহ অন্যান্য স্কুল ও কলেজের শিক্ষার্থীবৃন্দ। র্যালি শেষে স্টল উদ্বোধন করেন কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ডঃ তামান্না তাসনীম। কাপাসিয়া শিল্পকলা একাডেমীর পরিচালনায় বিভিন্ন একাডেমি শিল্পীরা দলীয়, একক সংগীত ও নৃত্য পরিবেশন করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাইদুল হক, বীর মুক্তিযোদ্ধা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাবেক ভিপি হাশেম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন খান, মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিন, উপজেলা বিএনপির নেতা আফজাল হোসাইন, কাপাসিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজগর হোসেন, কাপাসিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আরজু, দুর্গাপুর ইউনিয়নের বিএনপির সভাপতি সোলাইমান সরকার, করিহাতা ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট লুৎফর রহমান, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসাইন, দৈনিক ভোরের আকাশের প্রতিনিধি উত্তম দাস, সাংবাদিক রিপন, তরগাও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহাগ বেপারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরিদ শেখ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পীদেরকে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।
ভোরের আকাশ/সু.পা