শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গোয়ালন্দে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ : ২৬ মে ২০২৫, ১২:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গোয়ালন্দে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু
গোয়ালন্দে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু

‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি উন্নয়ন মেলা।

রবিবার (২৫ মে) সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদুর রহমান।

ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহায়তায় আয়োজিত এই মেলার মূল লক্ষ্য জমি সংক্রান্ত ডিজিটাল সেবাগুলো সাধারণ মানুষের কাছে সহজভাবে পৌঁছে দেওয়া। মেলায় অনলাইন ভূমি উন্নয়ন কর পরিশোধ, ই-নামজারি আবেদন, খতিয়ান সরবরাহ, মৌজার ম্যাপ ও সার্টিফায়েড কপি পাওয়ার সুবিধা তুলে ধরা হয়, যা কোনো ধরনের হয়রানি ছাড়াই পাওয়া যাবে।

মেলার উদ্বোধনী দিনের শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা ভূমি অফিস থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের হলরুমে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বাবর আলী, উপজেলা উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক গৌতম কুমার সরকার, আইসিটি কর্মকর্তা মো. নিজাম উদ্দীনসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও স্থানীয় ব্যক্তিবর্গ।

বক্তারা ভূমি সংক্রান্ত ডিজিটাল সেবাগুলোর ব্যবহার এবং এগুলোর মাধ্যমে জমির মালিকরা কীভাবে ঘরে বসে খাজনা পরিশোধ, ই-নামজারি আবেদন এবং ই-পর্চা সংগ্রহ করতে পারবেন সে বিষয়গুলো বিস্তারিত তুলে ধরা হয়।

ভোরের আকাশ/এসএইচ

ভূমি মেলারাজবাড়ী

শেয়ার করুন: