শ্রীপুরে হাসপাতালে অভিযান, অর্থদন্ড আদায়

গাজীপুরের শ্রীপুরে বেসরকারি হাসপাতাল ও ডায়গনোস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
রবিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েদুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে।
এসময় শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবস্থিত বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অনিয়মের কারণে ল্যাব এইড হাসপাতালকে ৩০ হাজার টাকা ও সুপার ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় এ অর্থদণ্ড প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েদুল ইসলাম।
শ্রীপুর উপজেলা হাসপাতালের আবাসিক ডাক্তার নাজমুল হুদা ও সেনিটারী ইন্সপেক্টর রফিকুল ইসলাম এসময় উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/জাআ