হবিগঞ্জে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

হবিগঞ্জে সেনাবাহিনী উদ্যোগে ১ হাজার শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
রোববার (১১জানুয়ারী) দুপুরে হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে ১৭ পদাতিক ডিভিশন ও সিলেট এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. আলীমুল আমীন এনডিসি পিএসসি শীতার্তদের মধ্যে শীতবস্ত্র তুলে দেন। এ সময় সেনবাহিনীর উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সেনাবাহিনী জানিয়েছেন শীতার্ত মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদান কার্যক্রম চলমান রয়েছে। ভবিষ্যতে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন সেনাবানী।
ভোরের আকাশ/র.ই