শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ৭:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যজোট গাইবান্ধার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও  মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ এপ্রিল) বিকেলে শহরের পৌরপার্কের শহীদ মিনার চত্বরে এসে সমবেত হয়। পরে মিছিলে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যজোটের বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশ নেন।

মিছিল পূর্বে শহরের পৌর শহীদ মিনারে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা সেক্রেটারী মাওলানা জহুরুল হকের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন জাতীয় সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর জেলা আমীর মো. আব্দুল করিম সরকার, সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি নুরুন্নবী সরকার, সাঘাটা উপজেলা আমীর মাওলানা ইব্রাহিম হোসাইন, এবি পাটি জেলা নেতা মোস্তফা কামাল রন্জু, সুন্দরগঞ্জ উপজেলা আমীর মাওলানা শহিদুল ইসলাম, পলাশবাড়ি উপজেলার আবু বকর সিদ্দিক, বাংলাদেশ খেলাফত মসলিসের জেলা মুফতি  ইদ্রিস বিন আনোয়ার, জাগপা জেলা সভাপতি জাহিদুল ইসলাম, খেলাফত মসলিস বাংলাদেশ অধ্যক্ষ গোলাম আজম, এনসিপির জেলা সাংগঠনিক সম্পাদক সহীহ আহমেদ ছোটন, এলডিপি জেলা সেক্রেটারি শেফালী বেগম, গাইবান্ধা পৌর আমীর অধ্যাপক ফেরদৌস আলম, জেলা ছাত্রশিবির সভাপতি ইউসুফ আল কারযাবি প্রমূখ।

বক্তারা বলেন, বিএনপি সরকার শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকারের মত দেশ পরিচালনা করতে চায়। এই দেশে নতুন করে আর কোনো ফ্যাসিবাদী সরকারের জন্ম নিতে দেয়া হবে না। তারা বলেন, একই দিনে জাতীয় সংসদ ভোট ও গণভোট অনুষ্ঠিত হয়।

তারা ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে সরকার গঠন করে এখন গণভোট মানতে চায় না। বক্তারা আরও বলেন, একই দিনে অনুষ্ঠিত দুটি ভোটের মধ্যে একটি বৈধ আর একটি অবৈধ তা হতে পারে না, বৈধ হলে দুটি ভোটই বৈধ হবে। তাই তারা জরুরীভাবে সংসদে উপস্থাপন করে গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান।

ভোরের আকাশ/এনউব

বিক্ষোভ সমাবেশ

শেয়ার করুন: