শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নাজিরপুরে শহীদ জিয়া কলেজ জাতীয়করণের দাবিতে মানববন্ধন

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ : ৬ মে ২০২৫, ৩:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নাজিরপুরে শহীদ জিয়া কলেজ জাতীয়করণের দাবিতে মানববন্ধন
নাজিরপুরে শহীদ জিয়া কলেজ জাতীয়করণের দাবিতে মানববন্ধন

পিরোজপুরে নাজিরপুর উপজেলা সদরে শহীদ জিয়া কলেজ জাতীয়করণের দাবিতে মানববন্ধন করেছে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসি। 

সোমবার (৫ মে) বেলা ১১ থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত কলেজ গেটের সামনের সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধন ও আলোচনা সভায় শহীদ জিয়া কলেজ এডহক কমিটির সভাপতি রেজাউল করিম লিটন এর সভাপতিত্বে ও কলেজের সহকারি অধ্যাপক আল মানমুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুজিবুর রহমান বালি, সহকারি অধ্যাপক আবু সুফিয়ানসহ আরো অনেকে। 

ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মুজিবুর রহমান বালি বলেন, কলেজ জাতীয়করণ হওয়ার জন্য যা যা দরকার, তার সবগুলো রয়েছে আমাদের কলেজে। কিন্তু কেবল শহীদ জিয়া নামের কারণে বৈষম্যের শিকার হয়েছি।

এডহক কমিটির সভাপতি রেজাউল করিম লিটন বলেন, এই কলেজটি নাজিরপুরের সবচেয়ে পুরনো। শুধু নামের কারণে এই কলেজটি জাতীয়করণ থেকে বঞ্চিত হয়েছে। কলেজটির পাশেই নামমাত্র  ্আরেকটি কলেজকে প্রতিষ্ঠার কয়েক বছরের মধ্যে জাতীয়করণ করা হয়। অবিলম্বে এই বৈষম্য দূর করে নাজিরপুর শহীদ জিয়া কলেজটি জাতীয়করণ করা হোক। 

মানববন্ধনে অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসিরাও নাজিরপুর শহীদ জিয়া কলেজটি অবিলম্বে জাতীয়করণের দাবী জানান। 

ভোরের আকাশ/আমর

শেয়ার করুন: