শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কুমিল্লার সার্বিক উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরদারি থাকবে : গণপূর্তমন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ : ৪ জুলাই ২০২৬, ৮:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

কুমিল্লার সার্বিক উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরদারি থাকবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন।  তিনি বলেন, ‘বিএনপি সরকার গঠনের পর ইতোমধ্যেই কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হয়েছে, ঢাকার সঙ্গে সরাসরি রেল যোগাযোগ স্থাপনের জন্য ঢাকা-কুমিল্লা রেল কর্ডলাইন স্থাপনের প্রস্তাব পাশ হয়েছে।

কুমিল্লায় আরও একটি ৫ শ’ অথবা ১ হাজার শয্যার হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনা চলছে। এসব বিষয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে।’ তিনি বলেন, ‘কুমিল্লার উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’

আরও পড়ুন

কেকেবিএইউ'র ইইই বিভাগের শিক্ষার্থীদের শিল্প শিক্ষা সফর অনুষ্ঠিত

শনিবার (৫ জুলাই) কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লার উন্নয়ন অগ্রগতি ও পরিকল্পনা বাস্তবায়নে নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ‘বিএনপি ক্ষমতায় এলেই কুমিল্লার উন্নয়ন তরান্বিত হয়। এবারো উন্নয়ন হবে। একটি বিভাগীয় শহরে যে সব সুযোগ সুবিধা থাকে কুমিল্লায় তারচেয়েও বেশি উন্নয়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি।’  সমাবেশে উন্নয়ন পরিকল্পনা ও অগ্রগতি তুলে ধরেন কুমিল্লা-৬ সদর আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।

এ সময় কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. আমীরুজ্জামান আমীরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, জেলা পরিষদ কুমিল্লার প্রশাসক ও বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট কাইমুল হক রিংকু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল হক ভূইয়া স্বপনসহ নেতারা।

ভোরের আকাশ/ এনউব

গণপূর্তমন্ত্রী

শেয়ার করুন: