শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রামেক হাসপাতালে অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি ছাত্রদলের

রাজশাহী প্রতিনিধি

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ৭:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হা সপাতালে বিভিন্ন অনিয়ম, রোগী ও স্বজনদের ভোগান্তি এবং হাসপাতাল চত্বরে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধসহ নয় দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে রাজশাহী মহানগর ছাত্রদল।

বুধবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার পি কে এম মাসুদ উল ইসলামের হাতে স্মারকলিপি তুলে দেন সংগঠনটির নেতাকর্মীরা।

স্মারকলিপিতে ছাত্রদল নেতারা বলেন, বৃহত্তর রাজশাহীসহ উত্তরাঞ্চলের লাখ লাখ মানুষের চিকিৎসার অন্যতম প্রধান ভরসা রামেক হাসপাতাল। বিশেষায়িত ও জরুরি চিকিৎসাসেবার পাশাপাশি দরিদ্র মানুষের চিকিৎসার ক্ষেত্রেও প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে হাসপাতালের পরিবেশ, প্রশাসনিক ব্যবস্থাপনা ও চিকিৎসাসেবার মান নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ তৈরি হয়েছে। বিভিন্ন অব্যবস্থাপনা, জনবল সংকট এবং অসাধু চক্রের কারণে রোগী ও স্বজনদের হয়রানির শিকার হতে হচ্ছে।

আরও পড়ুন

মাওলানা ভাসানীর একটি স্মৃতিও নষ্ট হতে দিব না....মাভাবিপ্রবি ভিসি

স্মারকলিপিতে হাসপাতালের কয়েকটি সমস্যা তুলে ধরা হয়। এর মধ্যে কিছু নার্স, ওয়ার্ডবয় ও চিকিৎসকের অসহযোগিতামূলক আচরণ ও দায়িত্ব পালনে অবহেলা, বহির্বিভাগে দীর্ঘ অপেক্ষার পরও কাঙ্ক্ষিত সেবা না পাওয়া, বিশেষ সুবিধার মাধ্যমে নিয়মবহির্ভূত সেবা দেওয়ার অভিযোগ রয়েছে। পাশাপাশি ওয়ার্ড, শৌচাগার ও করিডোরে অপরিচ্ছন্নতা, রোগীদের সরবরাহ করা খাবারের নিম্নমান এবং চিকিৎসকদের নিয়মিত সময়ে ওয়ার্ডে না যাওয়ার কারণে চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার বিষয়ও উল্লেখ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রদলের আহ্বায়ক রাকিব রায়হান রবিন, সদস্যসচিব ইমাদুল হক লিমন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবিরসহ রাজশাহীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রদলের নেতাকর্মীরা।

ভোরের আকাশ/ এনউব

অ্যাম্বুলেন্স সিন্ডিকেট

শেয়ার করুন: