শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালবিরোধী অভিযান

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ৫:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালচক্রের দৌরাত্ম্য রোধ ও রোগী হয়রানি প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এতে তিনজনকে অর্থদণ্ড প্রদান করা হয়।

সোমবার (১০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে দালালচক্রের তিন সদস্যকে ১১ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন—পৌর শহরের কাকনহাটি এলাকার মমতা আক্তার (৪৮), একই এলাকার ফরিদুল ইসলাম (২৫) এবংসদর ইউনিয়নের খৈরাটি গ্রামের বিজয় কুমার সরকার (৩৭)।

এর মধ্যে ফরিদুল ইসলাম ও বিজয় কুমার সরকারকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা এবং মমতা আক্তারকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের খবর পেয়ে হাসপাতালের আশপাশে থাকা আরও কয়েকজন দালাল পালিয়ে যায় বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

দীর্ঘদিন ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালচক্র সক্রিয় ছিল। অভিযোগ রয়েছে, তারা রোগীদের প্রভাবিত করে বাইরের ক্লিনিক ও ফার্মেসিতে পাঠিয়ে কমিশন বাণিজ্য করছিল। বিষয়টি নজরে এলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান সহকারী কমিশনারকে (ভূমি) দালালবিরোধী অভিযান পরিচালনার নির্দেশ দেন।

অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সুমাইয়া হোসেন লিয়া, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর বেদেনা আক্তার, ও ঈশ্বরগঞ্জ থানা পুলিশের একটি দল।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস বলেন, “দালালচক্রের দৌরাত্ম্য রোধে আজ অভিযান পরিচালনা করা হয়েছে। তিনজনকে দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারা অনুযায়ী মোট ১১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। ভবিষ্যতে কেউ এ কাজে জড়িত হলে আরও কঠোর শাস্তির আওতায় আনা হবে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।”

ভোরের আকাশ/এসএইচ

ঈশ্বরগঞ্জদালালবিরোধী অভিযান

শেয়ার করুন: