শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

উখিয়ায় দুই পক্ষের সংঘর্ষ, জামায়াত নেতাসহ নিহত ৩

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ : ৭ এপ্রিল ২০২৫, ২:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
উখিয়ায় দুই পক্ষের সংঘর্ষ, জামায়াত নেতাসহ নিহত ৩
উখিয়ায় দুই পক্ষের সংঘর্ষ, জামায়াত নেতাসহ নিহত ৩

কক্সবাজারের উখিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে জামায়াতে ইসলামীর ওয়ার্ড আমিরসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।

রোববার (৬ এপ্রিল) সকালে উপজেলার কুতুপালং পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে। উখিয়া থানার ওসি আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- কুতুপালং বাজার জামে মসজিদের খতিব আব্দুল্লাহ আল মামুন, তার চাচাতো ভাই আব্দুল মান্নান এবং তার বোন শাহিনা বেগম। নিহত মাওলানা আবদুল্লাহ আল মামুন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুতুপালং ইউনিয়ন শাখার আমির।

উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. আরিফ হোসেন জানান, খবর শুনে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। বর্তমানে হাসপাতালে হাফেজ আব্দুল্লাহ আল মামুনের লাশ রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সাজেদুল ইমরান। অপর ২ জনের লাশ কুতুপালং এমএসএফ হাসপাতালে রয়েছে বলে নিশ্চিত করেছেন বাজার কমিটির সভাপতি মোহাম্মদ আলী।

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে নাজির হোসেন ও মো. হোসেনের মধ্যে জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছিল। তারা পরস্পর চাচাতো ভাই। বিরোধের জের ধরে রোববার সকালে দু’পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। রক্তক্ষয়ী সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন উখিয়া হাসপাতালে ও দুইজন কুতুপালং এম এস এ হাসপাতালে মারা যান। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থমথমে উত্তেজনা বিরাজ করছে।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: