শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান অনুষ্ঠান সোমবার (১৬ মার্চ) বিকালে বিভাগীয় কমিশনার অফিসের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ।

প্রধান অতিথি বলেন, সরকার প্রতিবছর স্বেচ্ছাধীন আর্থিক তহবিল হতে প্রতিটি বিভাগের অসহায়, গরীব-দুস্থ ব্যক্তির মধ্যে সহযোগিতায় প্রদান করে থাকে। এরই ধারাবাহিকতায় খুলনাতেও আজকের এ সাহায্য প্রদান অনুষ্ঠিত হচ্ছে। এই আর্থিক সহযোগিতার ফলে আগামী ঈদের আগে একটু হলেও আপনাদের পরিবারে স্বস্তি বয়ে আনবে।

খুলনা বিভাগের আওতায় সরকারের স্বেচ্ছাধীন তহবিল হতে আর্থিক সাহায্যের জন্য সকল জেলা থেকে প্রাপ্ত আবদেন পত্র যাচাই-বাচাই করার জন্য একটি কমিটি করা হয়। কমিটির সিদ্ধান্ত মোতাবেক ১৮ লাখ ৭২ হাজার টাকা ১৮৮ জনের মধ্যে প্রদান করা হয়।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনার অতিরিক্ত কমিশনার (সার্বিক) আবু সায়েদ মোঃ মনজুর আলম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মুহাম্মদ আসাদুল হক, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ নাজমুল হক, অতিরিক্ত কমিশনার (রাজস্ব) সিফাত মেহনাজসহ বিভিন্ন জেলা থেকে আগত সাহায্য গ্রহীতাগণ।

ভোরের আকাশ/নি

খুলনাজুলাই যোদ্ধা

শেয়ার করুন: