ফুলবাড়িয়ায় ঘোড়া প্রতীকের গণজোয়ার সৃষ্টি হয়েছে : অধ্যক্ষ সেলিম তালুকদার

মাদারীপুর সরকারি সুফিয়া মহিলা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ, ফুলবাড়িয়ার কৃতি সন্তান প্রফেসর আর.জে.এম. সেলিম রেজা তালুকদার বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী মজলুম জননেতা অধ্যাপক মো: জসিম উদ্দিনের ঘোড়া প্রতীকের গণজোয়ার সৃষ্টি হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) উপজেলার বাক্তা ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে নির্বাচনী প্রচারণার সময় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমরা দূর্নীতি ও চাঁদাবাজ মুক্ত নিরাপদ ফুলবাড়িয়া দেখতে চাই। আপনাদের শতভাগ নিশ্চিত করে বলতে পারি, অধ্যাপক জসীম উদ্দিন সত্য ও ন্যায়ে প্রতীক। তাঁর দ্বারা কোনো প্রকার মিথ্যা, অন্যায়, দুর্নীতি বা চাঁদাবাজি হতে পারে না বলে আমরা বিশ্বাস করি।
অধ্যক্ষ সেলিম রেজা তালুকদার ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং জসিম উদ্দিনের ঘোড়া প্রতীকের পক্ষে ভোটারদের কাছে দোয়া ও ভোট প্রার্থনা করেন। এ সময় ভোটারগণ ঘোড়া প্রতীকে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দেন।
ঘোড়া প্রতীকে গণসংযোগ ও শান্তিপূর্ণ প্রচারণায় এলাকার ভোটারদের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। এ গণসংযোগে সমাজের সর্বস্তরের লোকজন অংশ নেন।
ভোরের আকাশ/আ.র