শিরোনাম
বিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থী

আখাউড়ায় ৪ ব্যবসায়ীকে জরিমানা

আশরাফুল ইসলাম সুমন, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ : ৭ মে ২০২৫, ৪:২৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আখাউড়ায় ৪ ব্যবসায়ীকে জরিমানা
আখাউড়ায় ৪ ব্যবসায়ীকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেড লাইসেন্স না থাকা এবং ঔষধ আইন লঙ্ঘনের অভিযোগে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (৫ মে) সন্ধ্যায় শহরের বড় বাজার ও রাধানগর এলাকায় আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জি.এম. রাশেদুল ইসলাম। 

সূত্র জানায়, স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ অনুযায়ী ট্রেড লাইসেন্স না থাকা ও হালনাগাদ না করায় ৩জন মাছ ব্যবসায়ীকে যথাক্রমে ১ হাজার এবং ২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অন্যদিকে ঔষধ আইন, ১৯৪০ অনুযায়ী মিসব্র্যান্ড ঔষধ বিক্রি ও হালনাগাদ ড্রাগ লাইসেন্স না থাকায় এক ঔষধ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জি.এম. রাশেদুল ইসলাম জানান, অবৈধভাবে ব্যবসা পরিচালনা করায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। 

ভোরের আকাশ/ আমর

শেয়ার করুন: