শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বগুড়ায় তারেক রহমানসহ ৭ আসনে বিএনপির জয়

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ২:০৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বগুড়ায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানসহ মোট ৭টি আসনে ধানের শীষ প্রার্থীর বিজয়ী হয়েছেন।

সহকারী রিটার্নিং অফিসার ঘোষিত ফলাফল অনুযায়ী বগুড়া-৬ (সদর) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পেয়েছেন ২ লাখ ১৪ হাজার ৭২৮ ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৯৬ হাজার ৫৪১ ভোট।

বগুড়া-১ (সারিয়াকান্দী-সোনাতলা) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে ১ লাখ ৭৩ হাজার ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী কাজী রফিকুল ইসলাম।

নিকটতম প্রতিদ্বন্দ্বী  জামায়াতে ইসলামী মনোনীত মো. শাহাবুদ্দিন দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৫৭ হাজার ৬৮৫ ভোট।

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি মনোনীত প্রার্থী মীর শাহে আলম ১ লাখ ৪৫ হাজার ১৩৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকের আবুল আজাদ মোহাম্মদ শাহাদুজ্জামান পেয়েছেন ৯২ হাজার ৪৩ ভোট।

বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাচিয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে মো. আব্দুল মুহিত তালুকদার ১ লাখ ২৬ হাজার ৬৭২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত প্রার্থী নুর মোহাম্মদ পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৬৭৮ ভোট।

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোশারফ হোসেন ধানের শীষ প্রতীক নিয়ে ১ লাখ ৫৪ হাজার ৬৯০ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে জামায়াত মনোনীত প্রার্থী মো. মোস্তফা কামাল পেয়েছেন ১ লাখ ৮ হাজার ১৯১ ভোট।

বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ ধানের শীষ প্রতীক নিয়ে ২ লাখ ১৫ হাজার ৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৯৬ ভোট।

বগুড়া-০৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. মোরশেদ মিল্টন ধানের শীষ প্রতীক নিয়ে ১ লাখ ৪ হাজার ৩০৫ ভোট নিয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে মো. গোলাম রাব্বানী পেয়েছেন ৭০ হাজার ২৮ ভোট।

ভোরের আকাশ/নি. ব

তারেক রহমান

শেয়ার করুন: