শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মাদারীপুরে প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেল শিশুর, আগুন

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ৯:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মাদারীপুরে দ্রুতগামী এক প্রাইভেটকারের ধাক্কায় সুরাইয়া কাজী (১০) নামে এক পথচারী শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন। এসময় বিক্ষুব্ধ জনতা প্রাইভেটকারটিতে আগুন ধরিয়ে দেয়।

শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের হবিগঞ্জ ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

সুরাইয়া কাজী একই এলাকার দেলোয়ার কাজীর মেয়ে। গুরুতর আহত অপর শিশু মিম কাজী (১২)। মিমি ওই এলাকার মামুন কাজীর মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, স্কুলপড়ুয়া শিশুরা রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি প্রাইভেটকার তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সুরাইয়া মারা যায় এবং মিম গুরুতর আহত হয়। খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন বিক্ষুব্ধ হয়ে প্রাইভেটকারটিতে আগুন ধরিয়ে দেয়। এ সময় গাড়িতে থাকা একজনকে আটক করে গণপিটুনি দেয় এলাকাবাসী। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তবে গাড়িতে থাকা আরও তিনজন দুর্ঘটনার পরপরই পালিয়ে যায় বলে জানান স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ, গাড়িচালকসহ প্রাইভেটকারে থাকা যাত্রীরা সবাই মাতাল ছিল এবং তাদের সবার বয়স ১৫–১৬ বছর। বেপরোয়া গতি ও অভিজ্ঞতার অভাবেই এ দুর্ঘটনা ঘটে।

মাদারীপুর সদর থানার ওসি আদিল হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। স্থানীয়রা গাড়িচালকসহ একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। নিহত শিশুর লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত শিশুকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ আরও জানায়, প্রাইভেটকারটির মালিকানা, চালকের পরিচয় এবং পালিয়ে যাওয়া যাত্রীদের শনাক্ত করার করার চেষ্টা চলছে। পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেও ঘটনার বিস্তারিত নিশ্চিত করার চেষ্টা চলছে।

ভোরের আকাশ/মো.আ.

শেয়ার করুন: