শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে খুলনায় কেসিসির অভিযান, জরিমানা ৫ হাজার

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

ডেঙ্গুর প্রাদুর্ভাব ঠেকাতে খুলনা নগরীতে মশক নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করেছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)। এর অংশ হিসেবে নগরীর বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে অপরিচ্ছন্ন বাড়ির আঙিনা ও মশার প্রজননস্থল পাওয়ায় তিন ব্যক্তিকে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) কেসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইমরানের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনার দ্বিতীয় দিনে নগরীর কয়লাঘাট এলাকার কাগজী বাড়ি লেনে বাড়ির আঙিনা অপরিচ্ছন্ন থাকায় মো. মোখলেছুর রহমানকে ২ হাজার টাকা এবং একই লেনের আব্দুস সালামকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া গগন বাবু রোডের মো. ইয়াসিনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। তিনজনের কাছ থেকেই জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

ডেঙ্গু সংক্রমণ রোধে নগরীতে মশক নিয়ন্ত্রণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে কেসিসি ক্রাশ প্রোগ্রাম পরিচালনা করছে। এ কর্মসূচির পাশাপাশি নগরবাসীর নিজ নিজ বাড়ি ও স্থাপনার সীমানার মধ্যে মশার প্রজননস্থল বা লার্ভা পাওয়া গেলে সংশ্লিষ্ট বাড়ির মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে শনিবার (১৫ আগস্ট) থেকে মোবাইল কোর্ট পরিচালনা শুরু হয়েছে।

আরও পড়ুন

রাঙামাটির কাপ্তাই হ্রদে নৌকাডুবি; সন্তানকে বাঁচিয়ে তলিয়ে গেলেন পিতা

অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে নগরবাসীকে নিজ নিজ বাড়ি ও স্থাপনার আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছে কেসিসি। বিশেষ করে টায়ার, কৌটা, ডিমের খোসা, ডাবের খোল, ফুলের টব, বেসিনের নিচে, ফ্রিজ ও এসির পাশে এবং সানসেটে পানি জমে আছে কি না, সেদিকে নজর রাখতে বলা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনার সময় কেসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আনিসুর রহমানসহ খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদস্যরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে কেসিসির এ মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ভোরের আকাশ/সু.পা

কেসিসির অভিযান

শেয়ার করুন: