শিরোনাম
ওয়াসার ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রীমাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ডপেশাদারিত্ব ও মানবিক আচরণে জনগণের পুলিশ গড়তে হবে: স্বরাষ্ট্রমন্ত্রীজাতীয় নির্বাচনের মতোই এ নির্বাচনকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে: সিইসিহানিফসহ ৪ নেতার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় আজইইউ’র ট্যালেন্ট পার্টনারশিপে স্পেনের অংশগ্রহণ চাইল বাংলাদেশফের বাড়লো স্বর্ণের দামপ্রাথমিকের বই ছাপা ৯৩, মাধ্যমিকের ৫৮ শতাংশ, শতভাগ সরবরাহের লক্ষ্য নভেম্বরেওয়াসার ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রীমাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ডপেশাদারিত্ব ও মানবিক আচরণে জনগণের পুলিশ গড়তে হবে: স্বরাষ্ট্রমন্ত্রীজাতীয় নির্বাচনের মতোই এ নির্বাচনকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে: সিইসিহানিফসহ ৪ নেতার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় আজইইউ’র ট্যালেন্ট পার্টনারশিপে স্পেনের অংশগ্রহণ চাইল বাংলাদেশফের বাড়লো স্বর্ণের দামপ্রাথমিকের বই ছাপা ৯৩, মাধ্যমিকের ৫৮ শতাংশ, শতভাগ সরবরাহের লক্ষ্য নভেম্বরে

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ : ২০ মে ২০২৬, ১:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

 ঠাকুরগাঁও শহরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছেন। এ  তাদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। ঠাকুরগাঁও সদর থানার ওসি মোহাম্মদ মনির হোসেন বলেন, বুধবার (২০ মে) সকাল ৭টার দিকে শহরের মুন্সিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামের বাসিন্দা ঋষিকেশ রায় লিটনের ছেলে ঋত্বিক (২৫) ও একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে আশিক (২৫)।

প্রত্যক্ষদর্শীর বরাতে ওসি মনির হোসেন বলেন, বুধবার (২০ মে) সকালে দ্রুতগামী মোটরসাইকেলে করে বাড়ি থেকে দুই বন্ধু ঋত্বিক ও আশিক ঠাকুরগাঁও শহরের দিকে যাচ্ছিলেন। পথে মুন্সিরহাট এলাকায় পৌঁছলে সড়কের একটি বাঁক অতিক্রম করতে গিয়ে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। এসময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডের সাথে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে ঋত্বিকের মৃত্যু হয়।

এদিকে স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর আহত অবস্থায় আশিককে উদ্ধার করে ঠাকুরগাঁওয়ের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণের মধ্যে আশিকেরও মৃত্যু হয়।

আরও পড়ুন

সিলেট টেস্টে বাংলাদেশের জয়, পাকিস্তানকে হোয়াইটওয়াশ

স্থানীয় বাসিন্দা সিরাজুল ইসলাম বলেন, অনেক দ্রুতগতিতে মোটরসাইকেলটি চালাচ্ছিল। দ্রুতগতিতে বাইকটি চালানোর কারণে এ দুর্ঘটনা। এমন মৃত্যু আমরা কেউ চাই না।

ওসি মনির হোসেন বলেন, এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানায় অপমৃত্যুর একটি মামলা দায়ের করা হয়েছে।


ভোরের আকাশ/ইউএম

দুর্ঘটনায় নিহত

শেয়ার করুন: