শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বগুড়ায় কিশোর গ্যাং জালাল গ্রুপের ১১ সদস্য গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ৬:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

বগুড়ার শাজাহানপুরে পৃথক দুটি অভিযানে কিশোর গ্যাং ‘জালাল গ্রুপের’ ১১ সদস্যকে গ্রেপ্তার করেছে র্র‌্যাব। 

এ সময় তাদের কাছ থেকে ১১টি চাপাতি, একটি বার্মিজ চাকু, একটি চাইনিজ কুড়াল, একটি ছুরি, একটি বল্লম ও ১৩টি ইয়াবা ট্যাবলেটসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, মোবাইল ফোন ও সিমকার্ড উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) ভোরে শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের শাবরুলের তালপুকুর পাড়া ও হাটখোলা পাড়ায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র্যাব -১২-এর সিপিএসসি বগুড়ার একটি দল।

র্যাব এর দেওয়া তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৩টার দিকে তালপুকুর পাড়ায় অভিযান চালিয়ে বাপ্পী হাসান (২১) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে দুটি লোহার চাপাতি, ১৩টি ইয়াবা ট্যাবলেট, দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি সিমকার্ড উদ্ধার করা হয়।

এরপর ভোর ৫টার দিকে হাটখোলা পাড়ায় পৃথক অভিযান চালিয়ে ইউসুফ প্রামাণিক (২২), জালাল মণ্ডল (৩৮), রাব্বি হাসান (২২), মেহেদী হাসান (২৩), রিপন প্রামাণিক (২৭), আকাশ প্রামাণিক (১৯), শুভ (২০), কাইয়ুম প্রামাণিক (১৯), কাউছার হোসেন (২০) এবং আইনের সঙ্গে সংঘাতে জড়িত ১৪ বছর বয়সী এক শিশুকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৯টি লোহার চাপাতি, একটি বার্মিজ চাকু, একটি চাইনিজ কুড়াল, একটি ছুরি, একটি বল্লম, পাঁচটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও ১১টি সিমকার্ড জব্দ করা হয়।

র্যাব জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে জব্দ করা আলামতসহ তাদের শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

র্যাব এর সিডিএমএস যাচাইয়ে বাপ্পী হাসানের বিরুদ্ধে শাজাহানপুর থানায় ২০২৪ সালের একটি মামলায় বিভিন্ন ধারায় এজাহারভুক্ত আসামি থাকার তথ্য পাওয়া গেছে। এছাড়া জালাল মণ্ডলের বিরুদ্ধে কাহালু, বগুড়া সদর ও শাজাহানপুর থানায় ২০২৩ ও ২০১৯ সালের তিনটি মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে মারামারি, হত্যা চেষ্টা, চাঁদাবাজি, মাদক ও অস্ত্র আইনের মামলাও রয়েছে।

আরও পড়ুন

চাঁদপুর স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনা সভা

সিপিএসসি বগুড়া, র্যাব -১২-এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, অপরাধ দমনে র্যাবের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে তা আরও জোরদার করা হবে।

ভোরের আকাশ/রই

 

ইউসুফ প্রামাণিক

শেয়ার করুন: