শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সিলেটে টিলাধসে একই পরিবারের ৪ জন নিহত

সিলেট প্রতিনিধি

প্রকাশ : ১ জুন ২০২৫, ৮:৪৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সিলেটের গোলাপগঞ্জে টিলাধসে উদ্ধার তৎপরতা
সিলেটের গোলাপগঞ্জে টিলাধসে উদ্ধার তৎপরতা

সিলেটের গোলাপগঞ্জে টিলাধসে একই পরিবারের চারজন নিহত হয়েছে। নিহতেরা হলেন মা-বাবা ও তাদের দুই সন্তান।  রোববার (১ জুন) সকাল পৌনে ৭টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। গোলাপগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। শনিবার (৩১ মে) দিবাগত রাত সোয়া ৩ টারদিকে উপজেলার ৭নং লক্ষণাবন্দ ইউনিয়নের বখতিয়ারঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

গোলাপগঞ্জের বখতিয়ারঘাট এলাকায় ভারি বৃষ্টির কারণে হঠাৎ একটি পুরোনো টিলা ধসে পড়ে। টিলার পাদদেশে অবস্থিত রিয়াজ উদ্দিনের ঘরের ওপর মাটি ধসে পড়লে ঘরের ভেতরে থাকা রিয়াজ উদ্দিনসহ চারজন মাটিচাপা পড়েন। চিৎকার শুনে স্থানীয়রা মাটি সরানোর চেষ্টা করেন, তবে তারা ব্যর্থ হন। এরপর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলেও ঘটনার প্রায় তিন ঘণ্টা পড়ে সেখানে পৌঁছায় এবং উদ্ধার কাজ শুরু করে। একই একই সঙ্গে উদ্ধার তৎপরতা চালায় সেনাবাহিনী ও পুলিশ। 

নিহত চারজন হলেন- গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের বখতিয়ারঘাট এলাকার রিয়াজ উদ্দিন (৫০), সামিয়া খাতুন (১৫), আব্বাস উদ্দিন (১৩) ও রহিমা বেগম।

স্থানীয় ইউপি চেয়ারম্যান খলকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে আমরা খবর পাই যে একই পরিবারের চারজন টিলাধসে চাপা পড়েছেন। এখনও ঘরের নিচে আরও কেউ থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে।

ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে গোলাপগঞ্জ ফায়ার সার্ভিস। গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, উদ্ধার শেষ না হওয়া পর্যন্ত প্রকৃত পরিস্থিতি সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

ভোরের আকাশ/আজাসা

শেয়ার করুন: