ব্রাহ্মণবাড়িয়ায় পাতে ‘আস্ত খাসিকাণ্ডে’ ভেঙে যাওয়া বরের বিয়ে সম্পন্ন

পাতে আস্ত খাসি না পেয়ে এক দিন আগে বিয়ের আসর থেকে উঠে আসা জুনায়েদ এক দিনের ব্যবধানে নতুন বিয়ের পিঁড়িতে বসেছেন। এক দিন আগে পাতে আস্ত খাসি না পেয়ে বিয়ের আসর থেকে উঠে এসে দেশজুড়ে আলোচনায় এসেছিলেন জাপানপ্রবাসী জুনায়েদ মিয়া। সেই ‘খাসিকাণ্ডে’র রেশ কাটতে না কাটতেই তার জীবনে এলো ‘জান্নাত’।
এক দিনের ব্যবধানেই নতুন বিয়ের পিঁড়িতে বসলেন তিনি। নতুন কনের নামও যেন গল্পের সঙ্গে মিলে গেছে জান্নাত আক্তার। মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১১টার দিকে কসবা উপজেলার নেয়ামতপুর গ্রামে কনের মামার বাড়িতে নতুন বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। পরে রাত ১টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে বিয়ের খবর নিশ্চিত করেন জুনায়েদ।
পোস্টে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিবাহ সম্পন্ন হলো। মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। সবার কাছে নবদম্পতির জন্য দোয়া ও শান্তিময়, সুখী দাম্পত্য জীবনের কামনা করছি।’
ভোরের আকাশ/সু.পা