শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নিম্নআয়ের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ৫:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রামের ঢেমশা ইউনিয়নের অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। সমাজসেবক মোজাফফর হোসাইনের উদ্যোগে এবং মোজাফফর ফাউন্ডেশন-এর সার্বিক ব্যবস্থাপনায় ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে এ মানবিক কার্যক্রম পরিচালিত হয়।

আয়োজক সূত্রে জানা যায়, প্রায় পাঁচশতাধিক পরিবারের হাতে রোজাদারদের জন্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়। প্রতিটি প্যাকেটে ছিল বিভিন্ন ধরনের শুকনো ও তাজা খাবার, যাতে রোজাদাররা ইফতারের সময় সহজে ব্যবহার করতে পারেন। স্থানীয় স্বেচ্ছাসেবকরা তালিকা অনুযায়ী উপকারভোগীদের মধ্যে সামগ্রী বিতরণ নিশ্চিত করেন। 

ইফতার সামগ্রী পেয়ে সুবিধাভোগীরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, রমজানে এমন সহায়তা পেয়ে তাদের দৈনন্দিন জীবনের কষ্ট কিছুটা লাঘব হয়েছে এবং তারা দোয়া করবেন এ ধরনের উদ্যোগ সবসময় অব্যাহত থাকুক।

এসময় মোজাফফর হোসাইন বলেন, “আমি আপনাদের হক আপনাদের কাছে পৌঁছে দিতে এসেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, যেন আমি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ আমাকে সর্বদা আপনাদের উপকার করার তৌফিক দান করুন।”

স্থানীয়রা এ ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে আশাবাদ ব্যক্ত করেন যে, ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে এবং সমাজের দুর্বল ও অসহায় মানুষদের পাশে থাকবে।

ভোরের আকাশ/ র.ই


 

মোজাফফর হোসাইনইফতার সামগ্রী বিতরণ

শেয়ার করুন: