শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

উপজেলা ও পৌরসভায় দ্রুত নির্বাচনের পরিকল্পনা সরকারের : এলজিআরডি প্রতিমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ৫:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

দেশের উপজেলা পরিষদ ও পৌরসভাগুলোতে নতুন করে প্রশাসক নিয়োগের কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। 

বুধবার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের নরেন্দ্রপুরে সাত কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি সেতু পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, যেসব স্থানীয় সরকার প্রতিষ্ঠানে বর্তমানে প্রশাসক বা সরকারি কর্মকর্তারা (ইউএনও ও এসিল্যান্ড) দায়িত্ব পালন করছেন, সেগুলোতে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নিশ্চিত করা হবে।
নির্বাচন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বিগত অন্তর্র্বতীকালীন সরকার অর্ডিন্যান্সের মাধ্যমে দলীয় প্রতীকে নির্বাচনের বিধান বাতিল করেছে। 

তিনি উল্লেখ করেন: "বিগত ফ্যাসিস্ট সরকারের সময় যে দলীয় প্রতীকে নির্বাচন হতো, এই প্রতীকটা ওনারা (অন্তর্র্বতীকালীন সরকার) বাতিল করে দিয়েছেন। সাধারণ প্রতীকে নির্বাচনের ব্যাপারে ওনারা অধ্যাদেশে ম্যান্ডেটরি রেখেছেন।"

তিনি আরও জানান, জাতীয় সংসদের প্রথম অধিবেশনে জেলা পরিষদ, উপজেলা পরিষদ, সিটি কর্পোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ সংক্রান্ত পাঁচটি অধ্যাদেশ উত্থাপন করা হয়েছে। বর্তমানে একটি বিশেষ কমিটি এগুলো পর্যালোচনা করছে। অধ্যাদেশগুলো আইন হিসেবে পাস হয়ে মন্ত্রণালয়ে আসার পরপরই নির্বাচনের পদক্ষেপ নেওয়া হবে।

নেসকোর সদর দপ্তর স্থানান্তর নিয়ে চলমান গুঞ্জন নাকচ করে দিয়ে প্রতিমন্ত্রী বলেন: "সদর দপ্তর রাজশাহীই থাকবে। আমরা পদক্ষেপ নেইনি যে সদর দপ্তর রাজশাহী থেকে নিয়ে যাব। তবে এর জুরিসডিকশন যেহেতু পঞ্চগড় পর্যন্ত, তাই বগুড়াকে মাঝখানে রেখে সেখানে একটি জোনাল অফিস করার কথা বলা হয়েছে যাতে গ্রাহক সেবা আরও সহজতর হয়।"

নরেন্দ্রপুরে সাত কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটি পরিদর্শন শেষে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন মীর শাহে আলম। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল, জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ এবং জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গীসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

ভোরের আকাশ/ র.ই
 

 

মীর শাহে আলমপ্রতিমন্ত্রী

শেয়ার করুন: