শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভাগ্য ফেরাতে সৌদি পাড়ি, ফিরলেন কফিনবন্দি হয়ে

‎ হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ২৫ মে ২০২৫, ৩:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভাগ্য ফেরাতে সৌদি পাড়ি, ফিরলেন কফিনবন্দি হয়ে
ভাগ্য ফেরাতে সৌদি পাড়ি, ফিরলেন কফিনবন্দি হয়ে

‎‘আর এক মাস পর বাড়িত আইবাম’ পরিবারের কাছে এটাই ছিল হিরনের শেষ কথা। তবে স্বাভাবিক আর উৎসবমুখরতা নিয়ে বাড়ি না ফিরে কফিনবন্দি হয়ে বিষাদের ছায়া হয়ে বাড়িতে আসলেন হিরন। পরিবারের স্বপ্ন ছিল এবার ফিরবেন দেশে। শুরু করবেন নতুন করে জীবন।

গত ১৬ই এপ্রিল সৌদি আরবের রিয়াদে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান হিরন মিয়া (৩৫)।

শুক্রবার (২৩ মে) রাতে প্রায় এক মাস পর তার লাশ এসে পৌঁছায় নিজ জন্মভূমি বাংলাদেশে। বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে সেখানে উপস্থিত ছিলেন স্বজনেরা। পরে লাশ নিয়ে যাওয়া হয় তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়নের নিরাহারগাতী গ্রামে। সেখানে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।

হিরনে মৃত্যুর খবরে এলাকায় নেমে আসে শোকের ছায়া। জানাজায় অংশ নিতে শতাধিক মানুষ জড়ো হয়। এ ঘটনায় শোক জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনেকেই প্রবাসী শ্রমিকদের নিরাপত্তা ও মরদেহ ফিরিয়ে আনার দীর্ঘসূত্রিতার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন।

ভোরের আকাশ/এসআই‎

প্রধান বাঁধামধ্যপ্রাচ্যে

শেয়ার করুন: