শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খুলনায় শিল্পের পুনর্জাগরণে উদ্যোগ নেওয়ার আশ্বাস: হুইপ রকিবুল ইসলাম

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ৩ এপ্রিল ২০২৬, ২:০৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

দেশের অন্যতম শিল্পনগরী হিসেবে পরিচিত খুলনায় এখন শিল্প কার্যক্রম প্রায় নেই বললেই চলে—এমন মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল। তিনি বলেন, “খুলনায় এখন আর তেমন কোনো শিল্প নেই, কেবল কিছু কঙ্কালসার ভবন পড়ে আছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে খুলনার নতুন কর ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, খুলনায় ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়েছে এবং অতীতে এ অঞ্চলের উন্নয়নে কার্যকর কোনো পরিকল্পনা নেওয়া হয়নি। “বিগত সময়ে সকল উন্নয়ন গোপালগঞ্জে কেন্দ্রীভূত ছিল,” বলেও মন্তব্য করেন তিনি।

হুইপ বকুল জানান, বর্তমান প্রধানমন্ত্রী নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে কাজ শুরু করেছেন এবং ইতোমধ্যে জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। সমালোচকদের উদ্দেশ্যে তিনি বলেন, উন্নয়নের জন্য প্রয়োজনীয় অর্থ অভ্যন্তরীণ সম্পদ থেকেই সংগ্রহ করা সম্ভব।

“বর্তমান সরকার টাকা ছাপিয়ে মূল্যস্ফীতি তৈরি করবে না,” বলেন তিনি।

তিনি আরও আশ্বাস দেন, খুলনায় নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা এবং বন্ধ হয়ে যাওয়া শিল্পকারখানাগুলো পুনরায় চালুর মাধ্যমে এ অঞ্চলের শিল্প গৌরব পুনরুদ্ধার করা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবদুর রহমান খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর নীতি) ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী এবং সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) আহসান হাবিব।

স্বাগত বক্তব্য দেন খুলনার কর কমিশনার শ্রাবণী চাকমা।

ভোরের আকাশ/নি

খুলনা

শেয়ার করুন: