শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কুমিল্লায় মাদকসহ গ্রেপ্তার ৮

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ : ৪ মে ২০২৬, ৬:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : প্রতীকি
ছবি : প্রতীকি

কুমিল্লায় ১ হাজার ৯৬০ পিস ইয়াবা ও গাঁজা এবং মাদক, হত্যা ও চুরি মামলাসহ ৮ জন গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর সিপিসি- ২এর দল।  

রোববার (৩ মে) রাতে পৃথক অভিযানে তাদেরকে আটক করা হয়েছে। সোমবার (৪ মে) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তা নিশ্চিত করেছে র‌্যাব।

র‌্যাব জানায়, রোববার (৩ মে) সন্ধ্যায় কুমিল্লা কোতয়ালী মডেল থানার চকবাজার এলাকায় অভিযান চালিয়ে মো. সাখাওয়াত হোসেন ভূঁইয়া (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১ হাজার ৯৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

একই দিন রাতে কোতয়ালী থানার ফৌজদারী ও কান্দিরপাড় এলাকায় অভিযান চালিয়ে চুরি মামলার দুই আসামী মো. শফিউল বাশার ওরফে সবুজ (২৯) এবং শফিকুল ইসলাম ওরফে শফিক (২৭)—কে গ্রেফতার করা হয়।

এছাড়া বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় পৃথক অভিযানে হত্যা মামলার আসামী টিপু (৩২) কে আটক করে র‌্যাব।

অন্যদিকে ৪ মে রাতে সদর দক্ষিণ মডেল থানার উত্তর রামপুর এলাকায় অভিযান চালিয়ে আরও চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

তারা হলেন—মো. সোহেল শেখ (৩৯), মো. হাসানুর রহমান শেখ (৩৭), মো. আফজাল হোসেন (৪৮) এবং মো. রাহুল শেখ (২১)। এ সময় তাদের কাছ থেকে ৩০ কেজি গাঁজা, ২ বোতল বিদেশি মদ এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।

আরও পড়ুন

সাতক্ষীরা শ্যামনগরে অপহৃত পশু চিকিৎসক অনিমেষ উদ্ধার, যুবদল নেতা আটক

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা, গাঁজা ও মদ সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। র‌্যাব-১১ জানায়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে তাদের অভিযান অব্যাহত থাকবে।

ভোরের আকাশ/ র.ই

ইয়াবাসহ গ্রেপ্তারমো. শফিউল বাশার ওরফে সবুজ

শেয়ার করুন: