শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জীবননগরে শীতকালীন পিঠা উৎসব

জীবননগর প্রতিনিধি

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ৭:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

জীবননগরে প্রাইড প্রি-ক্যাডেট স্কুলের আয়োজনে দিনব্যাপী শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) সকাল ৯ টার দিকে জীবননগর শহরের কাজি পাড়ায় প্রাইড প্রি-ক্যাডেট স্কুল প্রাঙ্গণে দিন ব্যাপি এই পিঠা উৎসবের শুভ উদ্বোধন করা হয়। পিঠা উৎসবের শুভ উদ্বোধন করেন শিক্ষক নুরুল ইসলাম, রুহুল আমিন, রকিবুল ইসলাম, সালাউদ্দিন রিপন মল্লিক, স্কুল পরিচালনা কমিটির সভাপতি খালেকুজ্জামান খালিদ ও পরিচালক মাসুদ পারভেজ রানা। পিঠা উৎসবে ১৫ টি স্টলে বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন পিঠা দিয়ে সুসজ্জিত করা হয়।তবে পাকান পিঠা,পুলি পিঠা,জামাই পিঠা,গোলাপ পিঠা, চিতই পিঠা,পাটিসাপটা পিঠা,রসবড়া পিঠা ও মালাই কেক বেশ আকর্ষণীয় ছিলো।

আয়োজকেরা বলেন, শীতকাল আসলেই খেজুরের রস ও গুড়ের তৈরি বিভিন্ন পিঠা তৈরির ধুম পড়ে যেতো। কিন্তু এখন অনেকেই এসকল পিঠার ঘ্রাণ ও সাধ ভুলে যেতে বসেছে। নতুন প্রজন্মের কাছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী পিঠার নাম ও সাধ কে নতুন করে পরিচয় করিয়ে দিতেই এই আয়োজন। সকাল থেকে রাত ৯ টা পর্যন্ত চলে এই পিঠা উৎসব। স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবদের উপস্থিতে পিঠা উৎসবটি প্রাণবন্ত হয়ে উঠে।

ভোরের আকাশ/র.ই

পিঠা উৎসবনুরুল ইসলাম

শেয়ার করুন: