শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কুয়েটে বেগম রোকেয়া দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ১১:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) নারী জাগরণের অগ্রদূত, সাহিত্যিক ও সমাজ সংস্কারক বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৪৫তম জন্ম ও ৯৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে “বেগম রোকেয়া দিবস-২০২৫” পালিত হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল প্রাঙ্গণে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় বেগম রোকেয়ার জীবন, দর্শন এবং নারীমুক্তির সংগ্রামে তাঁর অবদান গভীরভাবে তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী। তাঁর বক্তব্যে তিনি বলেন, “বেগম রোকেয়া শুধু একজন সাহিত্যিক ছিলেন না, তিনি ছিলেন একজন দূরদর্শী সমাজ সংস্কারক। সমাজের গোঁড়ামি ও কুসংস্কারের বেড়াজাল ছিন্ন করে তিনি নারী শিক্ষাকে অপরিহার্য হিসেবে প্রতিষ্ঠা করেছেন। তাঁর দেখানো পথে হেঁটে আমাদের উচিত নারী-পুরুষ নির্বিশেষে একটি উন্নত ও প্রগতিশীল সমাজ নির্মাণে আত্মনিয়োগ করা”।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি ব্রজলাল কলেজ, খুলনার উপাধ্যক্ষ প্রফেসর ড. এফ.এম. আঃ রাজ্জাক, সায়েন্স এন্ড হিউম্যানিটিস অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ আবুল কালাম আজাদ, পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. বি.এম. ইকরামুল হক।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রোকেয়া হলের প্রভোস্ট প্রফেসর ড. মোঃ আব্দুল ওয়াকিল। আলোচনা সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। আলোচনা শেষে, নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের আত্মার শান্তি কামনায় এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে রোকেয়া হলের সহকারী প্রভোস্টগণ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীগণ এসময় উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: