শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শ্রীপুরে স্বামীর ছুরিকাঘাতে নিহত স্ত্রী

ভ্রাম্যমাণ প্রতিনিধি

প্রকাশ : ৭ মার্চ ২০২৬, ২:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে শারমিন আক্তার রুমা (৩৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

নিহত রুমা নেত্রকোনা সদর উপজেলার জয়নগর গ্রামের সাহেব আলীর মেয়ে। তিনি স্বামী রতন মিয়ার সঙ্গে চন্নাপাড়া এলাকায় ইব্রাহিম খলিলের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। অভিযুক্ত রতন মিয়া নেত্রকোনা সদর উপজেলার জয়নগর এলাকার মরম আলীর ছেলে। রুমার এটি দ্বিতীয় বিয়ে বলে জানা গেছে। ঘটনার পর থেকে স্বামী রতন মিয়া পলাতক রয়েছেন। শুক্রবার (৬ মার্চ) দুপুরে উপজেলার কেওয়া চন্নাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্বজনরা জানান, রতন মিয়ার স্ত্রী সন্তান রয়েছে। রুমার তার দ্বিতীয় স্ত্রী। রুমার সন্তানদের  হত্যার ভয় দেখিয়ে  তার প্রথম স্বামীকে ডিভোর্স দিতে বাধ্য করে রতন। চার বছর পূর্বে তিন সন্তানের জননী রুমাকে বিয়ে করে রতন। বিয়ের কিছুদিন পর থেকে তাদের মধ্যে ঝগড়া বিবাদ শুরু হয়। রুমা তার ছেলেদেরকে নিয়ে পৃথক বাসায় ভাড়া থেকে পোশাক কারখানায় চাকরি করতো। পারিবারিক বিরোধের কারনে রতন রুমাকে ছুড়িকাঘাতে হত্যা করে।

নিহতের ছেলে আশিক জানান, ওই লোকটা আমাদেরকে হত্যার  ভয়দেখিয়ে বাবাকে ডিভোর্স দিতে বাধ্য করে মা কে। আমাদের বাঁচাতে মা-বাবাকে ডিভোর্স দেন। নিরুপায় হয়ে ওই লোকটাকে বিয়ে করতে বাধ্য হন।  সে প্রায় সময়ই আমার মাকে মারপিট করত। আমরা তিন ভাই মাকে নিয়ে আলাদা বাসায় ভাড়া থাকি। পারিবারিক কলহের কারণে ওই লোকটা আজ আমার মাকে ছুরি মেরে হত্যা করেছে।

নিহতের সহকর্মী খোদেজা জানান, প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর প্রায় তিন বছর আগে রতন মিয়াকে বিয়ে করেন রুমা। এরপর তারা শ্রীপুরের কেওয়া গ্রামে বসবাস করে একই কারখানায় কাজ করতেন। দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিরোধ চলছিল।

শুক্রবার দুপুরে তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে রতন ধারালো ছুরি দিয়ে রুমাকে পিছন থেকে ছুরি মারে । পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. মোঃ আল নাফিজ জানান, বিকেল ৪টা ৫০ মিনিটে ওই নারীকে স্বজনরা মৃত অবস্থায় নিয়ে আসে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ভোরের আকাশ/নি

শ্রীপুর

শেয়ার করুন: