শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিশ্ব স্কুল গলফ চ্যাম্পিয়নশীপ

মরক্কো যাচ্ছে রংপুরের দুই শিক্ষার্থী

রংপুর প্রতিনিধি

প্রকাশ : ২৯ জুন ২০২৫, ৯:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
মরক্কো যাচ্ছে রংপুরের দুই শিক্ষার্থী
মরক্কো যাচ্ছে রংপুরের দুই শিক্ষার্থী

বিশ্ব স্কুল গলফ চ্যাম্পিয়নশীপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে মরক্কো যাচ্ছে রংপুরের দুই শিক্ষার্থী।  রবিবার (২৯ জুন) দি মিলেনিয়াম স্টারস স্কুল এন্ড কলেজ অডিটরিয়ামে বাংলাদেশ দলের জার্সি উন্মোচন করেন ৭২ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম। এ সময় তিনি প্রতিযোগিতায় অংশ নেয়া দি মিলেনিয়াম স্টারস স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী ফাওজিয়া ইসলাম মুন ও সপ্তম শ্রেণির ছাত্র আবদুল্লাহ রাফিয়ান কাইয়ুমকে শুভেচ্ছা জানানোসহ তাদের হাতে মরক্কো টিকেট তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাউথ এশিয়ান স্কুল স্পোটর্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রবিউল হাসান, দি মিলিনিয়াম স্টারস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লে. কর্ণেল জিএম শামসুজ্জামান, রংপুর গলফ ও কান্ট্রি ক্লাবের প্রশিক্ষক ফরিদুল ইসলাম।

বক্তারা বলেন, আগামী ১৪ থেকে ২১ জুলাই পর্যন্ত মরক্কোতে অনুষ্ঠিত হবে বিশ^ স্কুল গলফ চ্যাম্পিয়নশীপ। সেখানে বাংলাদেশের হয়ে দি মিলেনিয়াম স্টারস স্কুল এন্ড কলেজের দুই শিক্ষার্থী প্রতিনিধিত্ব করতে যাচ্ছে। এটি আমাদের শিক্ষা প্রতিষ্ঠান তথা রংপুরসহ সারাদেশের জন্য গর্বের বিষয়। আমরা বিশ্বাস করি এই শিক্ষার্থীরা তাদের দক্ষতার পরিচয় দিয়ে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে মর্যাদা আরও বাড়িয়ে তুলবে।

ভোরের আকাশ/আজাসা

গলফ টুর্নামেন্টরংপুর

শেয়ার করুন: