জামালপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ

জামালপুর ৩৫ বিজিবির অভিযানে সীমান্তবর্তী এলাকা থেকে ১৩২ বোতল ভারতীয় মদ জব্দ হয়েছে। সোমবার ( ২ নভেম্বর) দিবাগত মধ্যরাতে সীমান্তবর্তী এলাকা থেকে আসামি বিহীন এসব ভারতীয় মদ জব্দ করা হয়।
জানা গেছে, জামালপুর- ৩৫ বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১০৫৩ সীমান্তের পিলারের কাছে গাছ বাড়ি নামক স্থানে অভিযান পরিচালনা করেন দাঁতভাঙা বিওপির বিজিবির সদস্যরা। অভিযানকালে ১৩২ বোতল ভারতীয় মদ জব্দ করে বিজিবি। যার আনুমানিক মূল্য ১লাখ ৯৮ হাজার টাকা।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। সেই সঙ্গে সীমান্ত গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
ভোরের আকাশ/সু.পা