শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মান্দায় জামায়াত মনোনীত প্রার্থীদের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ৬:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

নওগাঁর মান্দা উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক মাঠে জমে উঠেছে প্রচারণা।  

এরই অংশ হিসেবে বুধবার (৩০ জুলাই) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য এবং উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীদের নেতৃত্বে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

এদিন উপজেলার ১১ নম্বর কালিকাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা, হাট ও বাজারে শতাধিক মোটরসাইকেল অংশগ্রহণে এক বিশাল শোডাউন অনুষ্ঠিত হয়।  এতে নেতৃত্ব দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, নওগাঁ জেলা আমির এবং মান্দা আসনের এমপি পদপ্রার্থী খন্দকার মুহাম্মদ আব্দুর রাকিব।  

আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী, নওগাঁ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা মোস্তফা আল-আমিন।

গণসংযোগ চলাকালে একাধিক স্থানে পথসভা অনুষ্ঠিত হয়, যেখানে প্রার্থীরা দেশ ও জনগণের কল্যাণে দলের অঙ্গীকার তুলে ধরেন।

তারা বলেন, “জনগণের অধিকার আদায়ে আমরা অঙ্গীকারাবদ্ধ।  ইনশাআল্লাহ, ইসলাম ও ইনসাফের ভিত্তিতে জনকল্যাণমূলক রাজনীতি প্রতিষ্ঠা করবো।”

এসময় স্থানীয় জামায়াত এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।  গণসংযোগে অংশ নেওয়া নেতাকর্মীদের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ ও ঐক্য।

ভোরের আকাশ/জাআ

জামায়াত মনোনীত প্রার্থীপথসভামান্দা

শেয়ার করুন: