সীতাকুণ্ডে স্মরণসভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সীতাকুণ্ডে শহীদ আবু বকর ছিদ্দিক পারভেজ এর ১৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ ) বিকাল ৫টায় পৌরসভার ৭নং ওয়ার্ড পশ্চিম আমিরাবাদ দারুল আরকাম নজির আহমদ এবতেদায়ী মাদ্রাসা প্রাঙ্গনে এই স্মরণসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের সাবেক আমীর ইত্তিহাদ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মাওলানা তাওহীদুল হক চৌধুরীর সভাপতিত্বে ও আব্দুল আলিম এর সঞ্চালনায় এই স্মরণ সভা-দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সেক্রেটারী আব্দুল জাব্বার, উত্তর জেলা সাংগঠনিক সম্পাদক আনোয়ার ছিদ্দিক চৌধুরী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারী মোহাম্মদ তাহের, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ মো. ফোরকান আবু, সহ-সভাপতি খাইরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-কাইয়ুম চৌধুরী, উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারী অ্যাডভোকেট মো. আশরাফুর রহমান, পৌরসভা জামায়াতের আমীর হাফেজ আলী আকবর ও উপজেলা জামায়াতের মিডিয়া বিষয়ক সম্পাদক মো. আবুল হোসেন প্রমূখ।
স্মরণ সভায় জামায়াত নেতারা বলেন, শহীদ পারভেজ ছিলেন তৎকালিন স্বৈরাচার আওয়ামী সরকারের জুলুম নির্যাতনের বিরুদ্ধে রাজপথে সোচ্ছার এক প্রতিবাদী কণ্ঠস্বর। পবিত্র মাহে রমজানে তাঁকে নির্মম ভাবে শহীদ করা হয়েছে। শহীদ পারভেজ আজ আমাদের মাঝে নেই। তবে তাঁর দ্বীন কায়েমের সেই প্রচেষ্টা অনুপ্রেরণা হয়ে থাকবে।
সভাপতির বক্তব্যে মাওলানা তাওহীদুল হক চৌধুরী বলেন, আমি সর্বপ্রথম শহীদ পারভেজ এর আত্মার মাগফেরাত কামনা করছি। পারভেজ সীতাকুণ্ডে ইসলামী আন্দোলনের অন্যতম প্রেরণার উৎস। ২০১৩ সালের পবিত্র মাহে রমজানের ২৮তম দিনে তাঁকে নির্মম ভাবে শহীদ করা হয়েছে।
শহীদ পারভেজের রক্তে সীতাকুণ্ডে ইসলামী আন্দেলনের এই জমিন আরো উর্বর হয়েছে। তাঁর সেই ত্যাগের বিনিময়ে আগামীতে সংগঠন আরো শক্তিশালী হয়ে উঠবে এমন প্রত্যাশা সকলের।
ভোরের আকাশ/ র.ই