বাগেরহাট পৌরসভার শহর সমন্বয় কমিটির সদস্যদের সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণ শুরু

বাগেরহাট পৌরসভার শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) সদস্যদের নিয়ে দুই দিনব্যাপী সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
বুধবার (২৯ জুলাই) সকাল ১০টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কেন্দ্রে এই কর্মশালার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবং বাগেরহাট পৌরসভার প্রশাসক মেজবাহ উদ্দিন।
প্রশিক্ষণ কর্মশালায় বাগেরহাট পৌরসভার ৯টি ওয়ার্ডের মোট ৩১ জন সদস্য অংশগ্রহণ করছেন। পৌর এলাকার উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল ও কার্যকর করতে স্থানীয় নেতৃত্বকে দক্ষ করে তোলার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
ভোরের আকাশ/এনউব