শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক শাহানুর

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৮ জুন ২০২৫, ৮:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক শাহানুর
মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক শাহানুর

মানিকগঞ্জ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ জুন) বেলা তিনটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৫৪ জন ভোটারের মধ্যে ৫৩ জন ভোট দিয়েছেন।

নির্বাচনে সভাপতি, যুগ্ম সম্পাদক, দপ্তর সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে কেউ প্রতিদ্বন্দ্বিতা না করায় চারজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সভাপতি হয়েছেন জাহাঙ্গীর আলম বিশ্বাস (ডেইলি স্টার), যুগ্ম সম্পাদক রিপন আনসারী (মানবজমিন), দপ্তর সম্পাদক আজিজুল হাকিম (মাইটিভি) এবং কোষাধ্যক্ষ শাহীন তারেক (দৈনিক ইনকিলাব)।

সহ-সভাপতি পদে তিনজন প্রার্থীর মধ্যে শাহজাহান বিশ্বাস (দ্য নিউ এজ) ৪৭ ভোট ও আবুল বাশার আব্বাসী (দ্য বিজনেস স্ট্যান্ডার্ড) ৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ২৬ ভোট পেয়ে পরাজিত হয়েছেন কাবুল উদ্দিন খান (বাংলাদেশ প্রতিদিন)।

সাধারণ সম্পাদক পদে শাহানুর ইসলাম (দৈনিক নয়া দিগন্ত) ৪২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী আকরাম হোসেন (দৈনিক আমার দেশ) ৬ ভোট ও মঞ্জুর রহমান (ইনডিপেনডেন্ট টিভি) ৫ ভোট পান।

সহ-সম্পাদক পদে জাহিদুল হক চন্দন (রাইজিং বিডি) ৩০ ভোট পেয়ে জয়ী হন। প্রতিদ্বন্দ্বী আশরাফুল ইসলাম লিটন (ডিবিসি টেলিভিশন) পেয়েছেন ২৩ ভোট।

ক্রীড়া সম্পাদক পদে আকমল হোসেন (সাপ্তাহিক অগ্নিবিন্দু) ৩১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী আব্দুল আলীম (দেশ টিভি) পেয়েছেন ২২ ভোট।

প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে খন্দকার সুজন হোসেন (বার্তা২৪ডটকম) পেয়েছেন ৩৬ ভোট এবং প্রতিদ্বন্দ্বী সোহেল হোসেন (ঢাকা পোস্ট) পেয়েছেন ১৭ ভোট।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন দৈনিক ভোরের কাগজের সুরুজ খান। নির্বাচন কমিশনার ছিলেন দৈনিক যুগান্তরের মতিউর রহমান ও দৈনিক সমকালের অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব।

ভোরের আকাশ/আজাসা

শেয়ার করুন: