শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রূপগঞ্জে ডাকাতির ৪৪ বস্তা চিনি উদ্ধার, ৩ ডাকাত গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ৫:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতি হওয়া ৪৪ বস্তা চিনি, একটি ট্রাক ও অন্যান্য মালামাল উদ্ধার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে উপজেলার গোলাকান্দাইল এলাকায় অভিযান চালিয়ে ডাকাতি হওয়া ৪৪ বস্তা চিনি উদ্ধার করা হয়। একই সঙ্গে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ এবং তিন ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—ঢাকার কদমতলী এলাকার আবুল হাশেমের ছেলে সুমন, নরসিংদী জেলার রায়পুরা থানার মৃত শহিদুল ইসলামের ছেলে ওমর ফারুক এবং পটুয়াখালী জেলার দুমকি থানার মৃত মান্নান মিয়ার ছেলে শহীদ মীর।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, গত ২ জুলাই উপজেলার গোলাকান্দাইল এলাকায় এশিয়ান হাইওয়ে সড়কে ডিবি পুলিশের পরিচয় দিয়ে একটি ডাকাত দল ৩২০ বস্তা চিনি বোঝাই একটি ট্রাক ছিনতাই করে নিয়ে যায়।

তিনি আরও জানান, ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করে। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে গোলাকান্দাইল এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতি হওয়া ৪৪ বস্তা চিনি উদ্ধার, ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ এবং ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন

কালীগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবসের আলোচনা সভা

ওসি সালাউদ্দিন বলেন, এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতার এবং ডাকাতি হওয়া অবশিষ্ট মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

ভোরের আকাশ/র.ই

এএইচএম সালাউদ্দিন

শেয়ার করুন: