শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইল-বরংগাইল মহাসড়কে আন্ডারপাস নির্মাণের দাবি

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ : ১৫ মে ২০২৫, ১২:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
টাঙ্গাইল-বরংগাইল মহাসড়কে আন্ডারপাস নির্মাণের দাবি
টাঙ্গাইল-বরংগাইল মহাসড়কে আন্ডারপাস নির্মাণের দাবি

টাঙ্গাইল-বরংগাইল মহাসড়কে মীরের বেতকা এলাকায় আন্ডারপাস নির্মাণের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। আজ বুধবার সকালে মীরের বেতকা এলাকাবাসীর উদ্যোগে মীরের বেতকা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন রাস্তায় উক্ত মানববন্ধন কর্মসূচি পালন করেন। 

মানববন্ধন শেষে টাঙ্গাইল জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন এলাকাবাসী।  মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন মীরের বেতকা নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসার সভাপতি কাজী আনোয়ারুল হক, সাধারণ সম্পাদক কাজী মো. হাফিজুর রহমান, প্রফেসর আব্দুল মোমেন তালুকদার, কাজী বজলুর রহমান এবং মীরের বেতকা এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ও মীরের বেতকা এবং আশেপাশের এলাকার নানা শ্রেণি-পেশার মানুষ।

উল্লেখ্য, টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের মীরের বেতকা গ্রামের উপর দিয়ে টাঙ্গাইল-বরংগাইল মহাসড়ক নির্মাণ করা হচ্ছে। এ গ্রামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসা ও একটি মহিলা মাদ্রাসা রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের পাশেই অবস্থিত একটি বাজার। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রায় এক হাজারের অধিক ছাত্র-ছাত্রী লেখাপড়া করে। 

প্রতিষ্ঠানের নিকট দিয়ে বরাবর চলে গেছে টাঙ্গাইল বরংগাইল মহাসড়ক। এলাকার আধিকাংশ লোকজন রাস্তার বিপরীত পাশে বসবাস করে। প্রতিদিন কয়েকটি গ্রামের অধিকাংশ লোকজন এই রাস্তা দিয়ে চলাফেরা করে এবং তাদের সন্তানদের লেখাপড়ার স্বার্থে ও নিত্য প্রয়োজনীয় কেনা কাটার জন্য বাজারে আসা যাওয়া করতে হয়। অনিয়ন্ত্রনভাবে গাড়ী চলাচলের কারণে বর্তমানে দেশে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার আশংকা জনক বেড়ে যাওয়ায় এলাকাবাসী  চরম উদ্বেগ প্রকাশ করেন এবং একটি আন্ডারপাস নির্মাণের দাবি জানান।

ভোরের আকাশ/আজাসা

শেয়ার করুন: