শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রী

কাপাসিয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ : ৮ মার্চ ২০২৬, ৫:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

গাজীপুরের কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার (৮মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

"আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার-সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কাপাসিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর -৪, কাপাসিয়া আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মু. সালাহউদ্দিন আইউবী।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা। বিআরডিবি কর্মকর্তা দিলারা আক্তার মনির পরিচালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদুল হক, গাজীপুর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মো. শেফাউল হক, জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন খান, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ একেএম আতিকুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শামসুল হুদা লিটন, থানা পুলিশের উপপরিদর্শক মো. আমিনুল ইসলাম প্রমুখ। 

প্রধান অতিথি বলেন, সকল ক্ষেত্রে নারীদের অধিকার সম্পর্কে তাদের নিজেদের সচেতন হতে হবে। বিশ্বাস, আস্থা এবং দৃঢ়তা থাকলে একজন নারী সকল ক্ষেত্রে সফলতা অর্জন করতে পারবে। আধুনিক বিশ্বে নারীরা কর্মক্ষেত্রে অনেকাংশে সফলতা অর্জন করতে পেরেছে। নিজ অবস্থানে সকলকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। দায়িত্ব পালনে সচেষ্ট হলেই অধিকার আদায়ে সফল হওয়া সম্ভব। 

আলোচনা সভার পরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এবং উপজেলা মহিলা সংস্থার ব্যানারে আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে উপজেলা চত্বরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। অংশগ্রহণকারীরা মাথায় ক্যাপ, ফেস্টুন ও বর্ণাঢ্য সাজে আন্তর্জাতিক নারী দিবস সফল হউক, সার্থক হউক বলে শ্লোগান দিয়ে পরিষদ চত্বর প্রদক্ষিণ করেন।

ভোরের আকাশ/ র.ই

আন্তর্জাতিক নারী দিবসমো. নাহিদুল হক

শেয়ার করুন: