রূপগঞ্জ
বিক্রমপুর স্টিলসের কারখানায় বিস্ফোরণ, শ্রমিক নিহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিক্রমপুর স্টিল মিলস কারখানায় লোহা গলানোর বাট্টি বিস্ফোরণে আলম হোসেন নামে এক শ্রমিকের মূত্যু হয়েছে। এ সময় দগ্ধ হয়েছে বরকত নামে আরেক শ্রমিক। দগ্ধ বরকতকে জাতীয় বার্ন ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) রাত ২টার দিকে উপজেলার মৈকুলী এলাকায় বিক্রমপুর ষ্টীল মিলস কারখানায় ঘটে এ দূর্ঘটনা । রূপগঞ্জ থানার ওসি সবজেল হোসেন জানান, গত রাত ২ টার দিকে মৈকুলী এলাকায় বিক্রমপুর স্টীল মিলস কারখানায় লোহা গলানোর বাট্টি বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় কারখানার শ্রমিক আলম হোসেন ও বরকত নামে শ্রমিক দগ্ধ হয়। দগ্ধ ২ জনকে রাতেই জাতীয় বার্ন ইন্সটিটিউটে নিয়ে গেলে ভোরে আলম হোসেন মৃত্যু বরণ করেন। দগ্ধ অপর শ্রমিক বরকত চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থাও আশংকাজনক বলে জানান তিনি। নিহতের মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ভোরের আকাশ/র.ই