শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শেয়ালে খাওয়া ‘আদিবাসী’ যুবকের লাশ উদ্ধার

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ : ২৭ মে ২০২৫, ৮:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
শেয়ালে খাওয়া ‘আদিবাসী’ যুবকের লাশ উদ্ধার
শেয়ালে খাওয়া ‘আদিবাসী’ যুবকের লাশ উদ্ধার

দিনাজপুরের নবাবগঞ্জে ফসলি জমির মাঠ থেকে একজন আদিবাসী যুবকের লাশ  সোমবার উদ্ধার করেছেন পুলিশ। এ সময় লাশের একটি হাত ও কানসহ শরীরের কিছু অংশ শেয়ালে খাওয়া অবস্থায় দেখা যায়। 

আদিবাসী যুবক শুভ সরেন (২৪) একই উপজেলার মালদহ গীর্জাপাড়ার গনেশ সরেনের ছেলে।

নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুর রহমান বলেন, ‘৭ নম্বর দাউদপুর ইউনিয়নের হেয়াতপুর গ্রামের মাঝামাঝি একটি ইটভাটার পাশের জমির পানিতে শুভর লাশ উপুড় অবস্থায় পড়েছিল। লাশের একটি হাত ও একটি কান শেয়ালে খেয়ে ফেলেছে। মাথাসহ কয়েক স্থানে শেয়ালের কামড়ের ক্ষত রয়েছে। লাশের আশপাশে শেয়ালের পায়ের চিহ্ন দেখতে পেয়েছেন তারা।’

তিনি আরও বলেন, ‘কেনাকাটার কথা বলে রবিবার বিকালে বাড়ি থেকে বের হয়ে রাতে ঘরে ফিরেনি শুভ সরেন। ময়নাতদন্তের জন্য দিনাজপুরের মেডিকেল কলেজের মর্গে লাশ পাঠানো হয়েছে।’

ভোরের আকাশ/আজাসা

শেয়ার করুন: