শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শ্রীপুরে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

ভ্রাম্যমাণ প্রতিনিধি

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ৬:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

গাজীপুরের শ্রীপুরে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে বোরোধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কালবৈশাখী ঝড়ে ভেঙে গেছে গাছপালা। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বসতবাড়ির। 

ক্ষয়ক্ষতি নিরূপনে কাজ করছে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ কৃষি বিভাগ ও উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকাল  ৪ টার দিকে উপজেলার কাওরাইদ গাজীপুর, তেলীহাটি ও বরমী ইউনিয়নের বেশকয়েকটি গ্রামে  শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে এ ক্ষয়ক্ষতি হয়েছে। এতে কাওরাইদ ইউনিয়নের কয়েকটি গ্রামে বোরোধনসহ ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। 

সরেজমিনে খোঁজ খবর নিয়ে জানাযায়, উপজেলার কাওরাইদ ইউনিয়নের কাওরাইদ, বেলদিয়া, বাপ্তা, নান্দিয়া সাঙ্গুন, ধামলই, হয়দেবপুর, জাহাঙ্গীরপুর, যোগীরসিট বিধাই আবদার নয়াপাড়া, তেলিহাটি ইউনিয়ন আবদার, গাজীপুর ইউনিয়নের নগরহাওলা, বরমী ইউনিয়নের বরকুল, পাঠানটেক গ্রামে বেশিরভাগ খেতের বোরোধান পড়ে গেছে। 

ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে গাছপালা ঘরবাড়ি। কোতাও কোথাও  ঘরের চাল ফুটো হয়ে গেছে। বিভিন্ন সড়কে গাছপালা পড়ে আটকে গেছে যোগাযোগ ব্যবস্থা। 

কাওরাইদ ইউনিয়নের প্রশাসক ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মাহাবুব আলম বলেন, কাওরাইদ ইউনিয়নের প্রায় প্রতিটি গ্রামে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ফসল, ঘরবাড়ি ও গাছপালাসহ শাকসবজির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শিলাবৃষ্টি শেষ হওয়ার পরপরই স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যদের ক্ষয়ক্ষতি তালিকা তৈরির জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। 

উপজেলা কৃষি কর্মকর্তা সুমাইয়া সুলতানা বলেন, শিলাবৃষ্টি কালবৈশাখী ঝড়ে ক্ষয়ক্ষতির খবর পেয়ে মাঠ কর্মীরা ক্ষয়ক্ষতির পরিমান নিরূপনে কাজ করছে। এবিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো যাবে।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সজীব আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ইউনিয়ন পরিষদের সকল সদস্য কৃষি বিভাগের সংশ্লিষ্টরা মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে। 

তিনি আরও জানান, যে সকল পরিবার বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জরুরি ভিত্তিতে সহায়তায় ব্যবস্থা করা হবে।

ভোরের আকাশ/ র.ই

কালবৈশাখী ঝড় ঘরবাড়িসজীব আহমেদ

শেয়ার করুন: