কুড়িগ্রামে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের ফলক উন্মোচন

কুড়িগ্রাম স্বাধীনতার বিজয় স্তম্ভ সংলগ্ন মাঠে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের ফলক উন্মোচন করা হয়েছে।
শনিবার (১৯ জুলাই) সকাল ১১ টায় স্মৃতিস্তম্ভের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা।
এ সময় পুলিশ সুপার মাহফুজুর রহমান, জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিব, জাতীয় নাগরিক পার্টির আহবায়ক মুকুল মিয়া, ৬ শহিদ পরিবারের সদস্যগণ, জুলাই-আগস্ট আন্দোলনে অংশ নেয়া জুলাই যোদ্ধা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/এসএইচ