শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বরিশালের কাউনিয়ায় গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার

মাসুদ রানা, বরিশাল ব্যুরো

প্রকাশ : ২২ জুন ২০২৫, ১:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বরিশালের কাউনিয়ায় গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার
বরিশালের কাউনিয়ায় গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার

বরিশাল নগরীর পশ্চিম কাউনিয়ায় অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ এক নারী মাদককারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার (২১ জুন) বিকেল সাড়ে ৪টায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক ওবায়দুল্লাহ ও নাজমুল। তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, নগরীর পশ্চিম কাউনিয়া সাধুর বটতলা এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন মুকুল নামের এক নারী।

সংবাদ নিশ্চিত হওয়ার পর বিকেলে মাদক বিক্রির সময় তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

এ বিষয়ে উপ-পরিদর্শক ওবায়দুল্লাহ বলেন, “আমরা মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছি। আজকের অভিযানে একজন মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়েছি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”

তিনি আরও জানান, বরিশাল জেলায় মাদক নির্মূলে এমন অভিযান অব্যাহত থাকবে।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: