শিরোনাম
তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিততত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গাইবান্ধায় ১১ দলীয় ঐক্যজোটের গণমিছিল

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ২ মে ২০২৬, ৭:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

১২ ফেব্রুয়ারীতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটের রায় বাস্থবায়নের দাবিতে গাইবান্ধায় সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিধি ছিলেন জেলা জামায়াতের সাবেক আমির আব্দুর রহিম সরকার।

শনিবার (২ মে) বিকেল সাড়ে চার দিকে পৌর পার্কের শহীদ মিনারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। ১১ দলীয় ঐক্যজোট কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধা জেলা শাখা এই সমাবেশের আয়োজন করে। এতে জোটের সহস্রাধিক নেতাকর্মীসহ নানা শ্রেনি-পেশার মানুষ অংশ নেন।

জামায়াতের জেলা সেক্রেটারি মাওলানা জহুরুল হক সরকারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জামায়াত নেতা আবু তালেব মাস্টার, সাবেক ছাত্রশিবির সভাপতি ফেরদাউস ও ওবায়দুল ইসলাম, জেলা শিবির সভাপতি ইউসুফ আল কারযাভি, ছাত্রশক্তির সিনিয়র যুগ্মআহবায়ক শরিফুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মসলিসের নেতা মুফতি ইদ্রিস আলী, জাগপা জেলা সভাপতি জাহিদুল ইসলাম, পৌর জামাতের আমির ফেরদাউস আলম, এনসিপি মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কাজল রেখা পিংকি, এলডিপি জেলা সদরের আহবায়ক শরিফুল ইসলাম, এনসিপির জেলা যুগ্ম আহবায়ক সহিহ আহমেদ ছোটন, খেলাফত মজলিজ জেলা সহকারি সেক্রেটারি মুফতি আব্দুল মোত্তালিব প্রমুখ।

আরও পড়ুন

এনসিপির জাতীয় কনভেনশন রোববার

সমাবেশে বক্তারা বলেন, একই আদেশে দুটি ভোট অনুষ্ঠিত হয়। অথচ একটি দল গণভোট মানছে না। সম্প্রতি তাদের জনগণের রায়ের সাথে প্রতোরণার বহি:প্রকাশ ঘটেছে। বক্তারা অবিলম্বে গণভোটের রায় বাস্থবায়নের জোর দাবি জানান। সেইসাথে গণভোটের রায় বাস্থবায়ন না হওয়া পর্যন্ত এ আন্দোলন অব্যহত থাকবে।

সমাবেশ শেষে পৌর শহীদ মিনার থেকে একটি মিছিল বের করে ১১ দলীয় জোটের নেতাকর্মীরা। মিছিলটি শহরের কাচারি বাজার, ডিবি রোড দিয়ে আসাদুজ্জামান মার্কেট হয়ে হকার্স মার্কেট এলাকায় গিয়ে শেষ হয়। এর আগে জেলার বিভিন্ন উপজেলা থেকে নানা শ্রোনি-পেশার মানুষ শহীদ মিনারে জড়ো হয়।

ভোরের আকাশ/ এনউব

১১ দলীয় ঐক্যজোট

শেয়ার করুন: