শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সেন্টমার্টিনে বিজিবির মানবিক সহায়তা

টেকনাফ প্রতিনিধি

প্রকাশ : ২২ মে ২০২৬, ৭:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপ এলাকায় মানবিক কার্যক্রম পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)’র উদ্যোগে দুঃস্থ ও প্রান্তিক মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা, ঔষধ, খাদ্যসামগ্রী ও ক্রীড়া উপকরণ বিতরণ করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, গত ২১ মে সেন্টমার্টিন দ্বীপ বিওপি’র ব্যবস্থাপনায় দ্বীপের ২০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালে এ মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা এ কার্যক্রমে ৩৮৫ জন অসহায় ও প্রান্তিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়।

আরও পড়ুন

রুশ বাহিনীর হয়ে যুদ্ধে ইউক্রেনের হামলায় নিহত মাদারীপুরের যুবক, স্বজনদের আহাজারি

এছাড়া দ্বীপের ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ এবং ১০০টি অসহায় জেলে পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী জনগোষ্ঠীর কল্যাণে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ভোরের আাকাশ/এনউব

বিজিবি

শেয়ার করুন: