পত্নীতলায় বজ্রপাতে নিহত ১

নওগাঁর পত্নীতলায় মাঠে গম কাটার সময় বজ্রপাতে আশরাফুল (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৮ মার্চ) ভোরে উপজেলার শিহাড়া ইউনিয়নের শীতল (তেপুকুরিয়া) মাঠে এই দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও দুই কৃষক।
নিহত আশরাফুল উপজেলার শিহাড়া ইউনিয়নের শীতল গ্রামের মৃত আয়নাল হকের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার ভোরে আশরাফুলসহ গ্রামের পাঁচজন কৃষক তেপুকুরিয়া মাঠে গম কাটতে যান। কাজ শুরুর কিছুক্ষণ পর হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এসময় সরাসরি বজ্রপাতের কবলে পড়ে গুরুতর আহত হন আশরাফুল। সঙ্গে থাকা অন্য দুইজনও সামান্য আহত হন। পরে আশরাফুলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
শিহাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোরে মাঠে কাজ করার সময় বজ্রপাতে একজন মারা গেছেন এবং দুইজন আহত হয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনকে জানানো হয়েছে।
ভোরের আকাশ/ র.ই