শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নওগাঁয় ৯০০ কেজি সরকারি ভিজিএফের চাল উদ্ধার, গ্রেপ্তার ১

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ : ২১ মে ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

নওগাঁর মান্দায় পুলিশের বিশেষ অভিযানে সরকারি বরাদ্দের ৯০০ কেজি ভিজিএফের চাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২০ মে) বিকেলে উপজেলার মৈনম ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে এই চাল জব্দ করা হয়। এ সময় কালোবাজারির অভিযোগে মো. উজ্জল সাকিদার নামের এক ভ্যানচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে মূল অভিযুক্ত মো. বাবু মন্ডলসহ (৫৬) কয়েকজন ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।

পুলিশ জানায়, নওগাঁ জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম গোপন সূত্রে জানতে পারেন ৬নং মৈনম ইউনিয়ন পরিষদের দুস্থ মানুষের জন্য বরাদ্দকৃত ভিজিএফের চাল অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে কালোবাজারে মজুদ করা হচ্ছে। সংবাদ পাওয়ার পরপরই তিনি মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলমকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পুলিশ সুপারের নির্দেশনায় মান্দা থানার একটি বিশেষ টিম তাৎক্ষণিক অভিযানে নামে।

অভিযান পরিচালনাকারী পুলিশ দল মৈনম ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় মূল অভিযুক্ত বাবু মন্ডলের বসতবাড়ির পাশে একটি টিনশেড রান্নাঘরে অভিযান চালায়। সেখান থেকে দুস্থদের মাঝে বিতরণের জন্য নির্ধারিত বিপুল পরিমাণ সরকারি চাল জব্দ করা হয়। পরবর্তীতে ওই এলাকায় তল্লাশি জোরদার করা হলে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিন্দইন ব্রিজ মোড় থেকে মৈনম বাজারের দিকে আসা একটি ভ্যানকে থামানো হয়। বাবু মন্ডলের বাড়ির কাছাকাছি পাকা রাস্তায় চালের বস্তাসহ ভ্যানচালক উজ্জল সাকিদারকে আটক করে পুলিশ।

সাক্ষীদের উপস্থিতিতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভ্যানচালক উজ্জল স্বীকার করেন যে, অবৈধভাবে সংগৃহীত এই সরকারি চাল তিনি বাবু মন্ডলের বাড়িতে রাখার জন্য নিয়ে যাচ্ছিলেন। এগুলো সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে কালোবাজারে বিক্রি করার পরিকল্পনা ছিল তাদের।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত এবং পলাতক আসামিরা একে অপরের সহযোগিতায় অবৈধভাবে সরকারি চাল মজুদ ও কালোবাজারি করার মাধ্যমে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(১)/২৫-ডি ধারায় অপরাধ করেছেন।

এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে পুলিশ গভীরভাবে তদন্ত করছে। ঘটনার সঙ্গে জড়িত মূল হোতা বাবু মন্ডলসহ বেশ কয়েকজন পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে থানা পুলিশের অভিযান অব্যাহত আছে। অপরাধী যেই হোক, কাউকেই ছাড় দেওয়া হবে না।

আরও পড়ুন

মেট্রোরেলে ভাড়ায় ২৫% ছাড় পাবেন যারা

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে থানা পুলিশ নিশ্চিত করেছে।

 


ভোরের আকাশ/ইউএম

ভিজিএফের চাল উদ্ধার

শেয়ার করুন: