শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কাপাসিয়ায় ইসলামী ব্যাংকের গ্রাহকদের মাঝে চারা বিতরণ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ৬:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

গাজীপুরের কাপাসিয়ায় ইসলামী ব্যাংকের উদ্যোগে জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

"পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ১৩ আগস্ট বুধবার বিকালে উপজেলা সদরের মডিউল কনভেনশন সেন্টারে আনুষ্ঠানিক ভাবে মহিলা গ্রাহকদের মাঝে আম গাছের চারা বিতরণ করা হয়।

ইসলামী ব্যাংক কাপাসিয়া শাখার ব্যবস্থাপক এভিপি মুহাম্মদ নুরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আউলিয়া খাতুন।

ইসলামী ব্যাংক আয়োজিত বিভিন্ন জাতের আম চারা বিতরণ অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা আক্তার হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি অধ্যক্ষ সালাউদ্দিন আইয়ুবী, জামায়াতে ইসলামী গাজীপুর মহানগর নায়েবে আমির মাওলানা শেফাউল হক, ম্যানেজার অপারেশন মোহাম্মদ তাইজ উদ্দিন, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ শামসুল হুদা লিটন, ব্যাংকার ফরিদ উদ্দিন, দৈনিক সমকাল পত্রিকার সাংবাদিক আব্দুল কাইয়ুম প্রমুখ।

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, কাপাসিয়া শাখার মহিলা গ্রাহকদের মাঝে পর্যায়ক্রমে ১ হাজার ২'শ ৫০টি বিভিন্ন জাতের আম চারা বিতরণ করা হয়।

ভোরের আকাশ/জাআ

কাপাসিয়া উপজেলাচারা বিতরণইসলামী ব্যাংক

শেয়ার করুন: